শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৭

দুই ট্রাকের সংঘর্ষে ৫ জনের প্রাণহানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জনের প্রাণহানি হয়েছে, আর এই ঘটনা টাঙ্গাইলের সদর উপজেলায়। এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন জন।
ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।