বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৪

প্রেমিক গ্রেফতার, আপত্তিকর ভিডিও প্রকাশ করায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আপত্তিকর ভিডিও প্রকাশ এবং হত্যা চেষ্টায় সাভারে এক কলেজ ছাত্রীর অভিযোগে রিফাত আহমেদ ওরফে সজল নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া রিফাত আহমেদ সজল পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডার এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। একপর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখালে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় জানান। এতে ওই যুবক আরো বেপরোয়া হয়ে সাভার থানা রোডে প্রকাশ্যে তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও পাঠায়।
বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় ছেলেটি বখাটে। তার প্রকৃত চেহারা বের হবার পর মেয়েটি ওই যুবককে এড়িয়ে যাবার চেষ্টা করলে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলো সে।