বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮

বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জনের প্রাণহানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও অটোরিকশার সংঘর্ষে সাত জনের প্রাণহানি হয়েছে আর এই ঘটনা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শুক্রবার (৪ ডিসেম্বর)।
বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
অটোরিকশার নিহত ছয় যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশার চালক।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।