বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩১

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন পথচারী আকরাম বিশ্বাস।
সংকটাপন্ন অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল্লাহ-আল-মামুন জানান, বাস ও কনটেইনারের সংঘর্ষের ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।