ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছেন ট্রাফিক পুলিশ, আর এ ঘটনা দিনাজপুর শহরে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুর সদর উপজেলার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজে কর্মরত।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) জনাব, সুমন রঞ্জন সরকার বলেন, আটক দুইজনকে আজ বুধবার আদালত হাজির করা হবে।