ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলার একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জনাব, মো. হেলাল উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি শান্তনা খাতুন শহরের পবহাটি গ্রামের আক্তারুজ্জামান মাসুমের স্ত্রী।
মামলার সাক্ষী শুনানী শেষে আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।