সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৯

বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর বাড্ডার আফতাবনগরে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১২টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজি বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।