ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসায় ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা গাজীপুর মহানগরীতে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত সানজিদা আক্তার (২৩) ওমান প্রবাসী জুয়েল রানার স্ত্রী ও বরিশালের কোতোয়ালি থানার উলারবাটনা গ্রামের শাহজাহানের মেয়ে।
কোনাবাড়ী থানার ওসি জনাব, মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।