শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৯

একজনকে কুপিয়ে জখম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাতের আঁধারে পটুয়াখালীর দুমকিতে আরিফ হোসেন (২৮) নামের এক মাহিন্দ্রাচালককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন পশ্চিম লেবুখালীর কবির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তার শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো ছুরির আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি লেবুখালী প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ জনাব, সেলিম উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।