মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৭

ভবন থেকে পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভবনের ৫ম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে।
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
জানা যায়, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতা বশত ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার ওসি জনাব, ফয়েজ আহমেদ বলেন, লাশটি পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে ফেরৎ দেওয়া হবে এবং এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু হতে পারে।