শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩২

মদসহ কয়েকজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২২১ লিটার দেশীয় মদসহ রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানাধীন সাপছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জসীম উদ্দীন ও উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন এবং গ্রেপ্তারকৃতরা হলেন, সনেন্দ্র ত্রিপুরা (৪২), মো. নুরুল ইসলাম (৬৮), সিএনজি চালক হপেন ত্রিপুরা (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের বাড়ি খাগড়াছড়ির গুইমারা থানার সিন্দুকছড়ি ইউনিয়নে এবং একজন রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।