ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ ছয়জনকে চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের সোহেল রানা, তার সহযোগী একই এলাকার আব্দুস সালাম, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা এবং একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মো. আশিক।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জনাব, ওয়াসিম ফিরোজ।