বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১

বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বস্তাবন্দি অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আব্দুল বারিক জানান, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।