ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হারানো অস্ত্রের সন্ধানে পুরস্কারের ঘোষণা। হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্বেচ্ছায় এসব অস্ত্র বা গোলাবারুদের তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহায়তা করলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মোস্তাফিজুর রহমান।