মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১০

এক বৃদ্ধার লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ লাশ উদ্ধার হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা এলাকায়। ওই বৃদ্ধা গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের তুলসী হাজরার স্ত্রী।
আজ সোমবার সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনে সবজিক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত করার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।