সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

ছুরিকাঘাতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জোরপূর্বক মাদকের টাকা আদায় করতে যেয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের তেড়ে আসা ছুরি নিয়ে দুই ভাইয়ের ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছেন পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ ওরফে গেন্দু (২০) ও অভিযুক্ত হৃদয় মিয়া (২২) উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মরহুম আবুল কাশেম ওরফে কালাচাঁনের ছেলে।
পাকুন্দিয়া থানার ওসি জনাব, এস এম আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।