সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩

পাইপগান ও গুলি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চা বাগানে অভিযান চালিয়ে একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছেন র‌্যাব-৯, আর এ ঘটনা মৌলভীবাজারের কুলাউড়ায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কে এম শহিদুল ইসলাম সোহাগ। মৌলভীবাজারের কুলাউড়ায় রাজনগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‌্যাব-৯ সূত্র জানায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডসংলগ্ন চা বাগানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় বাগানের ভেতর কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগের মধ্যে একটি পাইপগান ও দুটি চায়না রাইফেলের গুলি পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া আলামত কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রগুলোর সাথে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।