সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

রক্তাক্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. রাব্বী (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার সনটেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার ওসি জনাব, মোহাম্মদ রাজু বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।