ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে মো. রাব্বী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায়।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মো. রাব্বী কুমিল্লার মুরাদনগর নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী গোবিন্দপুর আল-মদিনা গলিতে থাকতেন।
পুলিশের ধারণা কে বা কাহারা তাকে ছুরিকাঘাতে আহত করে, সে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই অতনু দে প্রেম জানান, মো. রাব্বীর বুকের বামপাশে ছুরিকাঘাতের জখম ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির তদন্ত করা হচ্ছে।