বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৭

হানিট্র্যাপ চক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনতাই, স্ট্যাম্পে জোরপূর্বক সই এবং ২ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, আর এ ঘটনা নওগাঁয়। এ ঘটনায় এক নারীসহ হানিট্র্যাপ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে নওগাঁর পুলিশ সুপার জনাব, মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন, নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাইয়ের বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছীর নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়ার নাঈম হোসেন (২৫)।