বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩২

হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা শেখ ইউসুফ আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকালে ফরিদপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।