রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪২

একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ কুষ্টিয়ার কুমারখালীতে ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন পুলিশ।
আজ রবিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেন পুলিশ। এরপর ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়।
তিনি একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।
কুমারখালী থানার ওসি জনাব, জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন এবং তিনি বলেন, টাকা সংক্রান্ত বিরোধের জেরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান তাঁর দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।