রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

রক্তাক্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রক্তাক্ত মরদেহ উদ্ধার। ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।