ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামী জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, আর এ ঘটনা সিলেটে। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালাম বেকসুর খালাস পেয়েছেন।
হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, আবু উবায়দা এ রায় প্রদান করেন।