শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৪

সড়ক দুর্ঘটনায় বাসচাপায় মৃত্যুর ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় বাসচাপায় মৃত্যুর ঘটনা। বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন।
আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।