ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিভিন্ন অপরাধে নয়জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো: আপন (২০), মো: রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো: সোহাগ (২৫) ও পলক (১৯)।