সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকের ভয়াল থাবা থেকে নওগাঁর বদলগাছীকে মুক্ত করে একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদে পরিণত করার প্রত্যয়ে ব্যাপক জনসম্পৃক্ততার আহ্বান জানিয়ে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা। এ অনুষ্ঠানে পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে ‘মাদকমুক্ত বদলগাছী থানা’ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব, মো. ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব, মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) পিএইচডি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার জনাব, মোহাম্মদ তারিকুল ইসলাম।