মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৮

চুরি হওয়া টাকা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা কুমিল্লার লাকসামে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টাকা প্রকৃত মালিকের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) লাকসাম থানায় এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নরপাটি তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহের তার বসতঘর থেকে নগদ দুই লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরির অভিযোগে জামাতা মো. শাহ আলমের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুদ্দিন তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে চুরি হওয়া নগদ দুই লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে প্রকৃত মালিক মো. আবু তাহেরের পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাবা, কাজী কামরুন্নাহার লাইলী বলেন, দুই লাখ টাকা উদ্ধার হয়েছে এবং চুরির ঘটনায় উদ্ধার না হওয়া স্বর্ণের আংটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।