শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩০

কয়েক কোটি টাকার স্বর্ণ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুবাই থেকে আসা ঢাকা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এদিকে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের অতিরিক্ত কমিশনার জনাব, কামরুল হাসান।
এদিন অভিযানটি পরিচালনা করেন গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।