শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৩

অভিযান চালিয়ে দালালদের কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে পরিচালিত এ অভিযানে ঢাকা বিআরটিএ আদালত-৫-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মো. আবদুল হাই, দালালি ও অনিয়মের অভিযোগে চারজনকে কারাদণ্ড দেন। কারাদণ্ডদের মধ্যে মো. আবদুল সালাম ও মো. পিন্টুকে ৪০ দিন এবং নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
অভিযানে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।