বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৮

বাসচাপায় বরিশালের গৌরনদীতে আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা : সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে বটতলা এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর কাপালি বাড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, খাঞ্জাপুর  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মো.সোহেল (২৮) এবং তিনি  শামসুল হক ফকিরের ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন ও পরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”