মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২২

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারী যাত্রীকে মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছেন শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আরিফ হোসেন (২৮)। তিনি শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার করিম শেখের ছেলে।
ধর্ষণের চেষ্টার সময় ভুক্তভোগী সাহসিকতার সঙ্গে অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে মূল সড়কে উঠে আসেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেন।
পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
শ্রীনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।