মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৫

অভিযানে মদ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জেলার বিরল সীমান্ত এলাকা থেকে ১০১ বোতল দেশি মদ উদ্ধার করেছেন।
সকাল ৯টায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন থেকে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাঁওতালপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব, আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।