মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১

ইয়াবাসহ দম্পতি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছেন পুলিশ। রবিবার (২১ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও জাগির হোসেন (৩০)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে সিএনজিতে আসা এক দম্পতিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।