রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৩

মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়, শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫। রাজশাহী গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিজার আহম্মেদ নয়ন (৩০) ও আমরুল মৃধা (৫০)।
র‌্যাব-৫ জানায়, তারা দুইজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।