ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকার আশুলিয়ায়। ঘটনার পর থেকে অভিযুক্ত বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, ঢাকা আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার পরলোকগত বাবু লাল সরকারের ছেলে। তিনি তামা-কাশার দোকানে কাজ করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।