শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৫

বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি অনুমতি ছাড়া হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নিজ জমি থেকে বালু উত্তোলনের মাধ্যমে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জনাব, উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব উপজেলার শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের ছেলে।
‎অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।‎