মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জনাব, সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।
ওসি জনাব, সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।