শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০১

কর্মচারীকে হত্যার ঘটনায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাওন নামে রংপুরে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলের বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে আটক করে পুলিশে দিয়েছেন।
দোকান কর্মচারীর নাম শাওন। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারিতে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে রংপুর নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে দোকান মালিকের ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে দোকান থেকে বের হয়ে যাবার সময় পেছন থেকে মালিকের ছেলে মিজান শাওনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে গুরুতর আহন হয় শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, সনাতন চক্রবর্তী বলেন, দোকান মালিকের ছেলে মিজানের সাথে শাওনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে শাওনের মাথায় হাতুড় দিয়ে আঘাত করা হয় এবং তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।