শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১০

ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনের নিচতলা ফ্লাটে গতকাল সোমবার রাতে পুলিশি অভিযান চালিয়ে সাড়ে দশ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ, আর এ ঘটনা গাজীপুরের টঙ্গী আউচপাড়া মোক্তারবাড়ি রোডে।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর মাদবধী থানার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন ও একই জেলার রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন। এসময় ওই ফ্লাটে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে এবং পরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।