সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৮

অর্ধগলিত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস, আর এ ঘটনা ঘটেছে পিরোজপুরের জিয়ানগরে।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মোহাব্বত খান জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।