বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭

হাম উপসর্গে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
আজ শনিবার হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স ১০ মাস।
গত ২ জুন হামের উপসর্গ নিয়ে শিশুটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
এদিকে বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ শিশু।