শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

ভাসমান স্টেশনে হামলা ও গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোস্টগার্ডের বাগেরহাটের মোংলা উপজেলার হারবাড়িয়া সংলগ্ন ভাসমান স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে জেলে মিরাজের স্ত্রী, মা ও বোনসহ মোট ৬ জনকে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মুক্তা খাতুন (৩০), লিজা ইসলাম (২৩), তাসলিমা বেগম (৫০), সুলতান শেখ (৫৫), মহারাজ খান (৫০) ও মো. শাহজালাল ফরাজী (২০)। তারা প্রত্যেকে বাগের হাট জেলার বাসিন্দা।
বাগেরহাটের জয়মনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মোংলা থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে কোস্টগার্ড ও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি পরিকল্পিত হামলা ও এর সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আতিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।