ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রমজান মিয়া (৩২) নামে হবিগঞ্জের বাহুবলে এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। রমজান মিয়া ওই গ্রামের মইন উল্লার ছেলে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, উজ্জ্বল রায় ভ্রম্যামাণ আদালত পরিচালনা করেন।