ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন ১০ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। বৃহস্পতিবার চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ট্রেনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
চাকসু প্রতিনিধিরা জানান, একটি পুরোনো ট্রেনের পরিবর্তে নতুন করে ১০ বগি সংযোজিত এই শাটল ট্রেন শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াবে। প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করায় বিদ্যমান ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় তৈরি হয়। নতুন ট্রেন যুক্ত হওয়ায় এ চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী প্রমুখ।