মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৯

গাড়ির ধাক্কায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাইস গাড়ির ধাক্কায় ঢাকা রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৫০)। তিনি ঢাকা মিরপুর ১২ এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ কাজীর ছেলে।
বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প জানায়, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।