শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৬

ধর্ষণের চেষ্টা এবং যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হিমেল নামের ২১ বছর বয়সী এক তরুণকে আটক করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। বুধবার (১০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এসও রোড এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর মায়ের বিচক্ষণতায় অভিযুক্ত যুবককে ঘরের ভেতর আটকে রাখা সম্ভব হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।