বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৭

ট্রাফিক পুলিশ বক্সের দাবি বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : একটি স্থায়ী ট্রাফিক বক্স স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল বরিশালের গৌরনদী জিরো পয়েন্টে। প্রতিদিন বিপুল সংখ্যক বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করায় গৌরনদী জিরো পয়েন্টে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট অবকাঠামো ও পর্যাপ্ত জনবল না থাকায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি জরুরি যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটে।
বিশেষ করে রাস্তা পারাপারের সময় পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ব্যস্ত এই মোড়ে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, একটি আধুনিক ট্রাফিক বক্স স্থাপন এবং পর্যাপ্ত ট্রাফিক সদস্য নিয়োজিত করা হলে যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।
এ বিষয়ে সাধারণ জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সময়ের দাবির প্রতি গুরুত্ব দিয়ে গৌরনদী জিরো পয়েন্টে অতি দ্রুত একটি ট্রাফিক বক্স স্থাপন করা হবে, যা জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”