বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

রোহিঙ্গা আটক করে থানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ জুন) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বালুখালী সীমান্তের রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এলাকাটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। আটককৃত রোহিঙ্গারা হলেন, মোহাম্মদ নুর (৩০), মোহাম্মদ নুর আমিন (৩০), মোহাম্মদ নুর ছাদেক (২৫), মোহাম্মদ এনায়েত হোসেন (৩৫), মোহাম্মদ রশিদ আহমেদ (৩৫), মোহাম্মদ শহিদ (২৫), মোহাম্মদ রায়গুনা (১৯), মোহাম্মদ সৈয়দন্দর (২৫), মোহাম্মদ জালাল হোসেন (২৯), মোহাম্মদ হোসেন (২২), মোহাম্মদ আবু হাসেম (২৯), মোহাম্মদ নুরুল আমিন (২৬), মোহাম্মদ নুরুল সামাদ (২১), মোহাম্মদ ইমরান (২৫), মোহাম্মদ মোশারফ (২৫), জুবায়েদ (৪০), বনি আমিন (২৫), মোহাম্মদ হালেম (২২) ও মোহাম্মদ সৈয়দ (৪০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৯ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করছিলেন।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মুজিবুর রহমান বলেন, বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।