বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৩

দুই মাদকসেবীকে কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মাদকসেবীকে নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বর্ণাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. আলম (৪০) ও একই উপজেলার ছিমিমপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল ফারাবি তমাল (২৭)।
সাজাপ্রাপ্তদের আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মো. নাজমুল হক। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।